উত্তরা সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
প্রচ্ছদ » Uncategorized » উত্তরা সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর উত্তরা সাত নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারের মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের চেষ্টায় বুধবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ধরে ভয়াবহ আগুনে পুড়েছে ভবনের সপ্তম থেকে ১১তলা। সে কথা উঠে এসেছে প্রত্যক্ষদর্শীর বর্ণনায়ও। এক প্রত্যক্ষদর্শী বলেন, এমন আগুন নিজ চোখে আমি আর দেখিনি।
বুধবার (১১ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে ভবনটির সামনের সড়কে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। কেউ কেউ আবার মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। অন্যদিকে, ভবনের ভেতরে উৎসুক জনতার প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনের সামনে অবস্থান নিয়েছে। ভবনটিতে যাদের প্রতিষ্ঠান আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুধু তাদেরই ভবনের ভেতরে যেতে দিচ্ছেন।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১১ অক্টোবর ২০২৩।








