তারেক কেন তার মাকে দেখতে আসে না: শেখ হাসিনা

প্রচ্ছদ » Uncategorized » তারেক কেন তার মাকে দেখতে আসে না: শেখ হাসিনা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন তার খালেদা জিয়াকে দেখতে দেশে আসে না?

শনিবার (অক্টোবর ১৪) বিকেলে রাজধানীর কাওলায় সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন শেখ হাসিনা।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আপনারা খালেদা জিয়ার জন্য অনশন করেন।

ছেলে (তারেক জিয়া) কেন মাকে দেখতে আসে না?

তিনি বলেন, বিএনপি নেতারা অনশন করে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চায়। নেবেটা কে, যে ছেলে মাকে দেখতে আসে না সে নেবে?

গত ৭ অক্টোবর উদ্বোধন হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। সেদিন উদ্বোধন উপলক্ষে একটি সুধী সমাবেশ হওয়ার কথা ছিল।

তবে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকায় সে সময় সমাবেশটি অনুষ্ঠিত হয়নি। আজ শনিবার (১৪ অক্টোবর) সেই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সকাল থেকে সমাবেশস্থলে আ. লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। তখন থেকেই মিছিল-স্লোগানে উৎসব মুখর হয়ে আছে পুরো এলাকা।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৪ অক্টোবর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০