কেডিএস ও ইস্টার্ণ হাউজিংয়ের লেনদেন চালু বৃহস্পতিবার
প্রচ্ছদ » Uncategorized » কেডিএস ও ইস্টার্ণ হাউজিংয়ের লেনদেন চালু বৃহস্পতিবারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বৃহস্পতিবার লেনদেন চালু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির। এগুলো হলো: কেডিএস এক্সেসরিজ এবং ইস্টার্ণ হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বুধবার (১১ অক্টোবর) কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ।
আগামীকাল ১২ অক্টোবর, বৃহস্পতিবার থেকে এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।








