দর বাড়ার শীর্ষে স্ট্যাইল ক্রাফট
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে স্ট্যাইল ক্রাফটপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে এক হাজার ২৮ টাকা ৬০ পয়সা বা ৫৯ দশমিক ৭৫ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ দুই হাজার ৭৫০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২৩৩ বারে ২৪ হাজার ৯২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৬১ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড । এদিন শেয়ারটির দর বেড়েছে ৫২ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ।
আজ কোম্পানিটি সর্বশেষ ৭৫৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিট ১৩৩ বারে ৪ হাজার ৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের ৪০ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৩৯২ বারে ১১ হাজার ১৭৬টি শেয়ার লেনদেন হয়েছে।
গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সোনালী আঁশ, কোহিনুর কেমিক্যাল, এমবি ফার্মা, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জেমিনি সি ফুড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও দেশ গার্মেন্টস লিমিটেড।








