গৃহায়ন অর্থায়ন মেলা শুরু ১৯ অক্টোবর

প্রচ্ছদ » Uncategorized » গৃহায়ন অর্থায়ন মেলা শুরু ১৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো গৃহায়ন অর্থায়ন মেলা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ আবাসন খাত সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি অংশ নেবে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এ মেলা আগামী ১৯ অক্টোবর শুরু হবে, চলবে ২১ অক্টোবর পর্যন্ত। মেলায় সার্বিক সহযোগিতা করবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

বুধবার রাজধানীর পল্টনে বিএইচবিএফসি কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী বলেন, গৃহায়ন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে এনে আবাসন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ সৃষ্টি করাই গৃহায়ন অর্থায়ন মেলার মূল উদ্দেশ্য। এখানে একজন গ্রাহক তার পছন্দের ফ্লাট কিনতে পারবেন। একই সঙ্গে আবাসন খাতের বিভিন্ন ঋণ সুবিধা সম্পর্কে জানতে পারবেন।

মেলা উপলক্ষে বিএইচবিএফসি পাঁচটি পণ্য নতুন আঙ্গিকে চালু করছে। এর মধ্যে রয়েছে, নগরবন্ধু, প্রবাসবন্ধু, পল্লীমা, আবাসন মেরামত ঋণ ও আবাসন উন্নয়ন ঋণ। সহজ শর্তে সিঙ্গেল ডিজিটে ঋণ প্রদান করা হবে। মেলা চলাকালীন সারা দেশে বিএইচবিএফসির সব অফিসে ঋণ আবেদনের ক্ষেত্রে আবেদন ও পরিদর্শন ফি ৫০% ছাড় দেওয়া হবে।

বিএইচবিএফসির এমডি জানান, কর্পোরেশনের ফান্ড বাড়াতে ইতোমধ্যে আইডিবির সঙ্গে ৮৫০ কোটি টাকা ঋণ চুক্তি হয়েছে। এ অর্থ দিয়ে ৭ হাজার ৯৭৬টি হাউজিং ইউনিট নির্মাণ করা সম্ভব। যেখানে ৪৭ হাজার ৮৫৬ জন আবাসন সুবিধা ভোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া, পরিচালক কামাল মাহমুদ ও শাকিল কামাল চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০