এক সপ্তাহে রিজার্ভ কমল ৭১ লাখ ডলার

প্রচ্ছদ » Breaking News || অর্থনীতি » এক সপ্তাহে রিজার্ভ কমল ৭১ লাখ ডলার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২১মার্চ) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকুর) বিল পরিশোধের পর গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুসারে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৯ বিলিয়ন (বিপিএম৬) ডলার বা এক হাজার ৯৯৯ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ডলার।

এক সপ্তাহ পর বৃহস্পতিবার (২১ মার্চ) রিজার্ভ দাঁড়িয়েছে এক হাজার ৯৯৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ডলার (বিপিএম৬)।

সর্বশেষ বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৫২৪ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার। এক সপ্তাহ আগে আকুর বিল পরিশোধের পর মোট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৫২৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২১ মার্চ ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০