সপ্তাহজুড়ে ১৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » সপ্তাহজুড়ে ১৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আইটি কনসালটেন্টস, মডার্ণ ডাইং অ্যান্ড স্ক্রিণ প্রিন্টিং, এনভয় টেক্সটাইল লিমিটেড, শাশা ডেনিমস, স্টাইল ক্র্যাফট, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, ম্যকসন স্পিনিং মিলস, একমি ল্যাবরেটরিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, দ্য পেনিনসুলা চিটাগং, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আইটি কনসালটেন্টস
তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।
মডার্ণ ডাইং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মডার্ণ ডাইং অ্যান্ড স্ক্রিণ প্রিন্টিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৬ নভেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর।
এনভয় টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
শাশা ডেনিমস
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৫ নভেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।
স্টাইল ক্র্যাফট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইল ক্র্যাফট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮০ শতাংশ বোনাস ও বাকি ১০ শতাংশ নগদ।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ নভেম্বর।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২১ নভেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।
মেট্রো স্পিনিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
আগামী ২১ জানুয়ারি, ২০১৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ নভেম্বর।
ম্যকসন স্পিনিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যকসন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
আগামী ২১ জানুয়ারি, ২০১৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।
একমি ল্যাবরেটরিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
কোম্পানি সূত্রে জানা গেছে, ৩০ জুন, ২০১৭ শেষে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬১ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৮০ টাকা ১৩ পয়সা।
আগামী ৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
আগামী ৩০ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।
পেনিনসুলা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগাং এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
আগামী ৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।
ফারইস্ট নিটিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
আগামী ১৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
জেএমআই সিরিঞ্জ
জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৩০ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।








