বাপ্পি-মিমের ‘মনজানে’

প্রচ্ছদ » Uncategorized » বাপ্পি-মিমের ‘মনজানে’

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০ অক্টোবর সারা দেশে মুক্তি পাচ্ছে বাপ্পি-মিম জুটির ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাটি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমাটির মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এর ‘মনজানে’ শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। ফয়সাল রাব্বিকিনের কথায় গানটির সুর করেছেন ইমরান। এরই মধ্যে ইউটিউবে প্রায় দুই লাখ বার দেখা হয়েছে গানটি।

বাপ্পি-মিম ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন মনোয়ার হোসেন ডিপজল ও আরিফা পারভিন জামান মৌসুমী। ১৩ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা পরিবর্তন করে ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।

রাজেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় ডিপজল-মৌসুমী, বাপ্পি-মিম জুটি ছাড়া অভিনয় করেছেন মিজু আহমেদ, আহমেদ শরীফ, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডি জে সোহেলসহ অনেকে। এর কাহিনি লিখেছেন নাদের খান। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০