ডরিন পাওয়ারের পর্ষদ সভা ২৩ অক্টোবর
প্রচ্ছদ » Uncategorized » ডরিন পাওয়ারের পর্ষদ সভা ২৩ অক্টোবরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
কোম্পানিটি ২০১৬ সালে ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।








