এসিআইয়ের ২ কোম্পানির পর্ষদ সভা ২৩ অক্টোবর
প্রচ্ছদ » Uncategorized » এসিআইয়ের ২ কোম্পানির পর্ষদ সভা ২৩ অক্টোবরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ও এসিআই ফরমুলেশনস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুইটির সভা আগামী ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় ও সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানি দুইটির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
এসিআই ২০১৬ সালে ১২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। আর এসিআই ফরমুলেশনস ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।








