বাংলাদেশের সংগ্রহ ২০০/৪
প্রচ্ছদ » Uncategorized » বাংলাদেশের সংগ্রহ ২০০/৪পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ২০০ রান। ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
কিম্বার্লি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
দলীয় ৪৩ রানের মাথায় ব্যক্তিগত ২১ রানে রাবাদার বলে ডু প্লেসিসের হাতে ধরা পড়েন ওপেনার লিটন দাস।
লিটন দাস ফেরার পর ইমরুলের সঙ্গে ক্রিজে যোগ দেন বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিবকে ফেলেই ইমরুল নিজের ৩১ রানে আউট হয়ে ফেরেন।
এরপর সাকিবের সঙ্গে ক্রিজে যোগ দেন মুশফিকুর রহিম। কিন্তু মুশফিককে রেখেই দলীয় ১২৬ রান এবং নিজের ২৯ রানের মাথায় ইমরান তাহিরের বলে আমলার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব।
সাকিব ফেরার পর মুশফিকের সঙ্গে ক্রিজে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু মুশফিককে ক্রিজে রেখেই দলীয় ১৯৫ রান এবং ব্যক্তিগত ২৬ রানে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। প্রিটোরিয়াসের বলে মিলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এরপর মুশফিকের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন সাব্বির রহমান। ৭৯ রানে অপরাজিত মুশফিক সাব্বিরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে।








