ডিএসইএক্স সূচকে স্থান পেলো বিবিএস ক্যাবলস

প্রচ্ছদ » Uncategorized » ডিএসইএক্স সূচকে স্থান পেলো বিবিএস ক্যাবলস

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিবিএস ক্যাবলস লিমিটেডকে ডিএসইএক্স সূচকে স্থান দেয়া হয়েছে। আগামী ২২ অক্টোবর থেকে এর কার্যকারিতা শুরু হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ‍দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এন ক্যাটাগরির আওতায় বিবিএস ক্যাবলস লেনদেন শুরু করে। অক্টোবর,২০১৭ এর কোম্পানিগুলোর পারফরম্যান্স বিবেচনায় এ কোম্পানিটিকে সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০২ তম কমিশন সভায় এ কোম্পানির তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়। কোম্পানিটির আইপিও আবেদন গত ২৩ মে থেকে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলে। গত ২২ জুন এ কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।

বিবিএস ক্যাবলসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৬৮ কোটি ৭১ লাখ টাকা। এর মোট ১২ কোটি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৩৩.৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৫.৮৮ শতাংশ, বিদেশি ০.১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪০.৩৭ শতাংশ শেয়ার। ১০ টাকা ফেসভ্যালুর এ কোম্পানির বর্তমান শেয়ার দর ১২৪.৬০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০