যে কারণে কমেছে পদ্মা ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর

প্রচ্ছদ » Uncategorized » যে কারণে কমেছে পদ্মা ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আজ ১৬.১৭ শতাংশ কমেছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) কোম্পানির শেয়ার দর ১৬.১৭ শতাংশ কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ১৭.৬৩ শতাংশ শেয়ার দর কমেছে। এর ফলে কোম্পানিটি আজ উভয় স্টক একচেঞ্জে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে।

জানা যায়, গতকাল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিন্ডেন্ড ও এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিলো। আর আজ কোম্পানির রেকর্ড ডেটের পরের কার্যদিবস ছিলো বলে দর সংশোধন হয়েছে। এর ফলে কোম্পানিটির শেয়ার দর টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দেয়।

ডিএসইতে আজ কোম্পানিটি ১৮০ বারে ৭৯ হাজার ১৬৭টি শেয়ার লেনদেন করে। দিনভর কোম্পানিটি শেয়ার দর ৩৮.৫০ টাকা থেকে ৩৯.৯০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৩৯.৭০ টাকায় লেনদেন হয়। গতকাল কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ৪৭ টাকা, যা আজ ক্লোজিং হয় ৩৯.৪০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর কমেছে ৭.৬০ টাকা বা ১৬.১৭ শতাংশ।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) আজ কোম্পানিটি ৪ বারে ১ হাজার ৩৫৮টি শেয়ার লেনদেন করে।দিনভর কোম্পানিটি শেয়ার দর ৩৭.৩০ টাকা থেকে ৩৮.৫০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৩৮.৫০ টাকায় লেনদেন হয়। গতকাল কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ৪৬.৫০ টাকা, যা আজ ক্লোজিং হয় ৩৮.৩০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর কমেছে ৮.২০ টাকা বা ১৭.৬৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০