হৃতিকের সঙ্গে নাচতে চায় ইমান

প্রচ্ছদ » Uncategorized » হৃতিকের সঙ্গে নাচতে চায় ইমান

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বলিউডে মজেছেন বিশ্বের সবচেয়ে মোটা নারী ইমান আহমেদ আবদুলাতি। এর আগে সালমানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। এ বিষয়ে খান পরিবারের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন তিনি। এবার হৃতিকের সঙ্গে ড্যান্স করার ইচ্ছা পোষণ করেছেন ইমান।

ইমানের সার্জারির জন্য ১০ লাখ রুপি সাহায্য দিয়েছেন হৃতিকের মা পিংকি। শুধু তাই নয় তিনি এবং তার মেয়ে সুনয়না সাইফী হাসপাতালে ইমানের সঙ্গে দেখাও করেছেন। সেখানেই এই ইচ্ছের কথা জানায় ইমান।

ইমানের বোন সাইমা সংবাদমাধ্যমে বলেন, ‘আমি জানি হৃতিক রোশান এখানকার একজন জনপ্রিয় অভিনেতা। তার পরিবার খুবই দয়ালু। আমি কৃতজ্ঞ যে, তারা ইমানকে সাহস যোগাতে এসেছে।’

এ প্রসঙ্গে হৃতিকের বোন সুনয়না সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘অবশেষে এটি হলো, সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। সবকিছুর পরেও তাকে ইতিবাচক এবং দুষ্টু দৃষ্টি সহকারে হাসতে দেখে খুব ভালো লাগল। এমনকি তিনি খুব শিগগিরই হৃতিকের সঙ্গে ড্যান্স করারও প্রতিজ্ঞা করেছেন।’

৩৬ বছর বয়সি ইমানের বাড়ি মিশরে। চিকিৎসার প্রয়োজনে বর্তমানে মুম্বাইয়ের সাইফী হাসপাতালে অবস্থান করছেন ইমান আহমেদ আবদুলাতি। তার ওজন ৫০০ কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০