অস্কারের বিনিময়ে কেটকে বিছানায় চেয়েছিলেন হার্ভে

প্রচ্ছদ » খেলা » অস্কারের বিনিময়ে কেটকে বিছানায় চেয়েছিলেন হার্ভে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি মাসে হলিউডের তোলপাড় করা খবরের শীর্ষে রয়েছে পরিচালক ও প্রযোজক হার্ভে উইন্সটনের চাঞ্চল্যকর যৌন হয়রানির খবর। শাস্তিস্বরূপ ইতোমধ্যে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ও অস্কারের বিচারক প্যানেল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে।

তবে এবার হার্ভের বিরুদ্ধে মুখ খুললেন বিখ্যাত ছবি ‘টাইটানিক’র নায়িকা ও অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। কেট জানিয়েছেন, হার্ভের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরেই প্রথম শোবিজে আসেন তিনি। তাকে একা পেলেই অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করতেন হার্ভে। যখন তখন বলতেন, ‘ভুলে যেও না তোমাকে প্রথম সুযোগ আমি দিয়েছি। তোমার ওপর আমার অনেক দাবি আছে।’

কেট আরও জানিয়েছেন, অস্কার প্রাপ্ত ছবি ‘দ্য রিডার’র প্রযোজনাও করেছিলেন হার্ভে। তখন তিনি কেটকে কুপ্রস্তাব দেন অস্কার পাইয়ে দেয়ার বিনিময়ে। তাকে বিছানায় যাওয়ার জন্য সরাসরি প্রস্তাব দিয়েছিলেন ওই প্রযোজক। কেট তা রাগের সঙ্গেই ফিরিয়ে দিয়েছিলেন। এরপর থেকে তিনি হার্ভেকে এড়িয়ে চলতেন।

এর আগে অ্যাঞ্জেলিনা জোলি, ইভাগ্রিন, ঐশ্বরিয়া রাইয়ের মতো তারকাদের পক্ষ থেকে হার্ভের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০