রোহিঙ্গা গণহত্যা বন্ধে স্মারকলিপি দেবে বাম নেতারা
প্রচ্ছদ » Uncategorized » রোহিঙ্গা গণহত্যা বন্ধে স্মারকলিপি দেবে বাম নেতারাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে লক্ষাধিক গণস্বাক্ষরসহ ২২ অক্টোবর জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি পশে করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এবং গণতান্ত্রিক বাম মোর্চা।
জাতিসংঘের তত্ত্বাবধানে কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন এবং বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মান ও নাগরিক অধিকারসহ নিজ দেশে প্রত্যাবর্তনই এ সংকটের একমাত্র সমাধান বলে উল্লেখ করেন সিপিবি-বাসদ-বাম মোর্চার নেতারা।
শুক্রবার রাজধানীর মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজতি সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম। আরও বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বাসদের বজলুর রশিদ, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, লুনা নূর প্রমুখ।








