জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লি: ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সুপারিশ করা হয়েছে।

জানা যায়, আলোচিত সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.১৫ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৮৩ টাকা (মাইনাস)।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টায় চিটাগং ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১