জনশক্তি রপ্তানি বাড়লেও রেমিট্যান্স কমেছে

প্রচ্ছদ » Uncategorized » জনশক্তি রপ্তানি বাড়লেও রেমিট্যান্স কমেছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জনশক্তি বিদেশে পাঠানোর (রপ্তানি) হার বাড়লেও, বিদেশ থেকে টাকা পাঠানোর (রেমিট্যান্স) পরিমাণ কমেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০১৬-১৭ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

মোহাম্মদ শফিউল আলম বলেন, ২০১৬-১৭ অর্থবছরে বিদেশে জনশক্তি পাঠানো হয়েছে ৮ লাখ ৯৪ হাজার ৫৪ জন। যা ২০১৫-১৬ অর্থবছরের চেয়ে ৩০ দশমিক ৬ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স প্রবাহ কম ছিল ১৪ দশমিক ৪৮ শতাংশ।

তিনি আরো বলেন, ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরে গম, ভুট্টা, আলু, পেঁয়াজ, পাট, শাকসবজি, চিনি, মাছ, মাংস, দুধ, ডিম এবং কয়লার প্রকৃত উৎপাদন বেড়েছে।

শফিউল আলম বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২০১৬-১৭ অর্থবছরে ৪৪৩ মেগাওয়াট বৃদ্ধি পেয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে ৪৪ হাজার ৪৯৭ কিলোমিটার বিতরণ লাইন ও ৫৪৩ সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঢাকার যানজট নিরসনে অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হচ্ছে। এমআরটি লাইন-৬, দেশের প্রথম মেট্রোরেল নির্ধারিত সময়ের আগেই চালু হবে।

তিনি বলেন, অর্থবছরে ট্যাক্স আদায় হয়েছে এক লাখ ৮৬ হাজার ২৭৩ কোটি টাকা। যা এর আগের অর্থবছরের চেয়ে ৭ দশমিক ৭ শতাংশ বেশি। মাথাপিছু জাতীয় আয় ২০১৫-১৬ অর্থবছরে ছিল এক হাজার ৪৬৫ মার্কিন ডলার, এটা পরের অর্থবছরে বেড়ে এক হাজার ৬০২ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

তিনি আরো বলেন, ২০১৬-১৭ অর্থবছরে মোট ২৭৬ ঘন লাখ মিটার ড্রেজিং সম্পন্ন হয়েছে। বিআইডব্লিউটিসি যাত্রীবাহী ৩৮টি জাহাজ, ৫০টি ফেরি, ৪০টি কার্গো জাহাজ ও ৫৩টি সহায়ক জাহাজের সমন্বয়ে তিনটি ইউনিটের মাধ্যমে অভ্যন্তরীণ ও উপকূলীয় রুটে নিরাপদ যাত্রী ও মালামাল পরিবহনের ব্যবস্থা করেছে। ২০১৬-১৭ অর্থবছরে নৌবাহিনীর জন্য দুটি সাবমেরিন কেনা হয়েছে। বিমানবাহিনীকে ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১