জাতীয় সংসদ ও ইউএনডিপির মধ্যে সমঝোতা স্মারক সই

প্রচ্ছদ » Uncategorized » জাতীয় সংসদ ও ইউএনডিপির মধ্যে সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক : গবেষণা সক্ষমতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাস্তবায়ন ও পর্যবেক্ষণ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে ওই সমঝোতা স্মারক সই হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংসদ সচিবালয় এবং ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পিকার ৬৩তম সিপিএ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে ইউএনডিপির প্রতিনিধিকে অবহিত করেন। আগামী ১-৮ নভেম্বর এ সম্মেলন হবে।

এ সময় রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্পিকার বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, প্রাক্তন মহাসচিব ও অ্যাডভাইজরি কমিটি অন রাখাইন স্টেট কফি আনান এবং জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্ক লোকক আয়োজিত ব্রিফিংয়ে রোহিঙ্গা ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মানবিক সংকটকালে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নবদ্বার উন্মোচন করেছেন। তার এ সাহসী পদক্ষেপ সমগ্র বিশ্বে প্রশংসিত হয়েছে।

ইউএনডিপি সমঝোতা স্মারকের আওতায় গবেষণা সক্ষমতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণ দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদানে জাতীয় সংসদের সঙ্গে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১