লিগ কাপের শেষ আটে চেলসি-ওয়েস্ট হাম

প্রচ্ছদ » Uncategorized » লিগ কাপের শেষ আটে চেলসি-ওয়েস্ট হাম

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এভারটনকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি। আরেক ম্যাচে টটেনহামের সঙ্গে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক জয়ে শেষ আটের টিকিট পেয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেড।

বুধবার রাতে নিজেদের মাঠে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। আর টটেনহামকে তাদের মাঠেই ৩-২ গোলে হারিয়েছে ওয়েস্ট হাম।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ২৬ মিনিটেই চেলসিকে এগিয়ে দিয়েছিলেন অ্যান্তোনিও রুডিগার। বাকি দুটি গোলই হয়েছে যোগ করা সময়ে। ৯২ মিনিটে চেলসির ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। ৯৪ মিনিটে একটি গোল শোধ করেন এভারটনের ক্যালভার্ট-লেউইন।

অন্যদিকে টটেনহাম ঘরের মাঠে ম্যাচের ৩৭ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। ষষ্ঠ মিনিটে সিসোকো দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ডেলে আলী।

প্রথমার্ধে দুই গোল খাওয়া ওয়েস্ট হাম দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায়, ১৫ মিনিটের মধ্যে করে তিন গোল। ৫৫ ও ৬০- পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে দলকে সমতায় ফেরান ঘানার স্ট্রাইকার আন্দ্রে আইয়ু। ৭০ মিনিটে জয়সূচক গোলটা করেন অ্যাঞ্জেলো ওগবোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০