যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক (জুলাই’১৭-সেপ্টেম্বর’১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে যমুনা ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছির ০.২৪ টাকা। এছাড়া নয় মাসে (জানুয়ারি’১৭-সেপ্টেম্বর’১৭) ব্যাংকটির ইপিএস হয়েছে ১.৭৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.২৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭.৫৮ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯.৯৩ টাকা (নেগেটিভ)। ৩০ সেপ্টেম্বর,২০১৭ অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪.৫৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৪.২৯ টাকা।








