নূরানী ডাইংয়ের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » নূরানী ডাইংয়ের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণানিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডাইং এনড সুয়েটার্স লিমেটেড ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য এ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.৭৬ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.০৪ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর সকাল ১০টায় পেনিনসুলায় চট্টগ্রাম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।








