ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিক প্রকাশ করবে ন্যাশনাল টিউবস
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিক প্রকাশ করবে ন্যাশনাল টিউবস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড। ঘোষণা অনুযায়ী কোম্পানির বোর্ড সভা আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ন্যাশনাল টিউবসের বোর্ড সভা ৭ নভেম্বর, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। একই বোর্ড সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।








