ঢাকা মেডিক্যালে চিকিৎসাসেবা বন্ধ

প্রচ্ছদ » Uncategorized » ঢাকা মেডিক্যালে চিকিৎসাসেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকালে হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রবেশের গেটগুলোতে তালা লাগানো হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগিরা।

হাসপাতাল সূত্র জানায়, সকাল থেকেই ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে এসে জড়ো হতে শুরু করেন এবং এক পর্যায়ে হাসপাতালের ভেতরে স্লোগান দেন ও মিছিল করেন। এরই মধ্যে তারা গেটগুলোতে তালা দিয়ে দেন। তারা রোগি না দেখায় বন্ধ হয়ে যায় চিকিৎসাসেবা। এতে ভোগান্তিতে পড়েন রোগি ও তাদের স্বজনরা। গেটের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। কেউ কেউ চিকিৎসার জন্য যাচ্ছেন অন্য হাসপাতালে। তবে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নওশাদ আহমেদ নামের এক ব্যক্তি রোববার দুপুরে মারা যান। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলায় নওশাদের মৃত্যু হয়েছে। এরপর তারা ভবনটির তিনতলায় সিসিইউতে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের ওপর হামলা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ করেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০