বিডি ল্যাম্পসের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » বিডি ল্যাম্পসের প্রথম প্রান্তিক প্রকাশপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই-সেপ্টেম্বর ১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী ইপিএস বেড়েছে কোম্পানিটির। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে বিডি ল্যাম্পসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৫ টাকা এবং শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ০.৯৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১০২.২৯ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৩০ টাকা, এনওসিএফপিএস ছিল ৭.১৭ টাকা (মাইনাস) এবং এনএভিপিএস ছিল ৭৮.৪৫ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০৫ টাকা।








