বিক্রেতার সংকটে ৩ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতার সংকটে ৩ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। এগুলো হলো: অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং ও ইউনাইটেড এয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূ্ত্র মতে, দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানিরগুলোর শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার কোন দেখা মিলেনি। আলোচিত সময়ে অলটেক্স ইন্ডাস্ট্রিজের ক্রেতার ঘরে ৯ হাজার ৭৯০টি শেয়ার ১১.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। সে সময়ে কোম্পানিটির ৫৩ হাজার ৪১৩টি শেয়ার ৬৬ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ৫ লাখ ৭৮ হাজার টাকা। কোম্পানির শেয়ার দর ৯.৯০ শতাংশ বেড়ে সর্বশেষ ১১.১০ টাকায় লেনদেন হয়।ehl

অন্যদিকে, ইস্টার্ন হাইজিংয়ে ক্রেতার ঘরে ১১ লাখ ২৮ হাজার ২৭৫টি শেয়ার ৫০.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। সে সময়ে কোম্পানিটির ৯ লাখ ৫ হাজার ২৮৯টি শেয়ার ৩১৩ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ৪ কোটি ৫৬ লাখ ২২ হাজার টাকা। কোম্পানির শেয়ার দর ৯.৮০ শতাংশ বেড়ে সর্বশেষ ৫০.৪০ টাকায় লেনদেন হয়।

দিকে, ইউনাইটেড এয়ারের ক্রেতার ঘরে ১৩ লাখ ৩৪ হাজার ২৪৮টি শেয়ার ৬ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। সে সময়ে কোম্পানিটির ১৪ লাখ ৮৯ হাজার ৯৯১টি শেয়ার ৫৮৪ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ৮৮ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানির শেয়ার দর ৯.০৯ শতাংশ বেড়ে সর্বশেষ ৬ টাকায় লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০