লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্সপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে দশমিক ৬২ শতাংশ।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৯ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৩ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ার দর ২ দশমিক ১২ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৯৩ লাখ ৮৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৯৪ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৩ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এক্সপোর্ট ও ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ, বিবিএস ক্যাবলস, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, খুলনা পাওয়ার কোম্পানি এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।








