বিপিএল শুরু, মুখোমুখি ঢাকা ও সিলেট

প্রচ্ছদ » Uncategorized » বিপিএল শুরু, মুখোমুখি ঢাকা ও সিলেট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর্দা উঠল আজ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি সিলেট সিক্সার্স। ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়।

উদ্বোধনী ম্যাচে টস জিতে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন।

প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল। তাও আবার স্বাগতিকদের সঙ্গে উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। এ নিয়ে সিলেটের দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ১৮ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন সিলেট স্টেডিয়ামে টিকিটের চাহিদা ছিল দিগুণ। নিজেদের আঙ্গিনায় সিলেট সিক্সার্সের ক্রিকেটাররা ভক্তদের প্রত্যাশার প্রতিদান কতটা দিতে পারেন সেটা দেখার অপেক্ষা।

আজ নাসির হোসেনের নেতৃত্বে খেলছে ঢাকা। এর আগে বিপিএলে দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০১৩ সালে রংপুর রাইডার্সের হয়ে ঢাকার বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর ২০১৫ সালে সবশেষ ঢাকার হয়ে বরিশাল বুলসের বিপক্ষে একটি ম্যাচে অধিনায়ক ছিলেন নাসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০