ষোড়শ সংশোধনী বাতিল : এ মাসেই রিভিউ

প্রচ্ছদ » Uncategorized » ষোড়শ সংশোধনী বাতিল : এ মাসেই রিভিউ

নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিলের রায়ের বিরেুদ্ধে রিভিউ করবে সরকার। এটি এ মাসেই (নভেম্বর) করা হবে। একই সঙ্গে আবেদনে পুরো রায়ের রিভিউ চাওয়া হবে। আইনমন্ত্রী আনিসুল হক শনিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিন সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতাসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউয়ের বিষয়ে আইনগত পরামর্শের জন্য বৈঠকে বসেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার বেলা ১২টার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ রাষ্ট্রের আইন কর্মকর্তারা।

বৈঠক সূত্রে জানা গেছে, তারা রিভিউয়ের আইনগত দিকে নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির ও মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, একরামুল হক টুটুল, সরদার রাশেদ, খন্দকার দিলিরুজ্জামান ও মাসুদ হাসান পরাগ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০