ওয়াইম্যাক্সের লেনদেন শুরু কাল

প্রচ্ছদ » Uncategorized » ওয়াইম্যাক্সের লেনদেন শুরু কাল

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের লেনদেন আগামীকাল ৬ নভেম্বর শুরু হবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ৬ নভেম্বর কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “OIMEX”। আর ডিএসই কোম্পানি কোড হবে ১৩২৪৩।

এর আগে গত ২৯ অক্টোবর ওয়াইম্যাক্সের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর কোম্পানিটি আইপিওর লটারি সম্পন্ন করেছে। গত ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আইপিও আবেদেন জমা নেওয়া হয়। গত ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৪তম সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন দেওয়া হয়।

আইপিওতে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার বিক্রি করে। বাজারে দেড় কোটি শেয়ার বিক্রি করে কোম্পানিটি ১৫ কোটি টাকা উত্তোলন করে।

কোম্পানি সূত্রে জানা গেছে, উত্তোলিত এ অর্থ দিয়ে মুলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাঁচামাল ক্রয় ও আইপিও খরচ মেটানো হবে।

৩০ জুন, ২০১৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয় ১৪ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০