আজ ৪ কোম্পানির পর্ষদ সভা
প্রচ্ছদ » Uncategorized » আজ ৪ কোম্পানির পর্ষদ সভাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আজ রোববার কোম্পানিগুলোর সভা অনুষ্ঠিত হবে।
ড্সিই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিক এবং ৩০ জুন, ২০১৭ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা করা হবে।
আর্গন ডেনিমস
আর্গন ডেনিমসের পর্ষদ সভা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
ইভিন্স টেক্সটাইল
ইভিন্স টেক্সটাইলের পর্ষদ সভা বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
এমবি ফার্মা
এমবি ফার্মার পর্ষদ সভা বিকেল সোয়া ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
ড্রাগন সোয়েটার
ড্রাগন সোয়েটারের পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।








