বসুন্ধরা পেপার : উচ্চমূল্যে বিডিং এর ব্যাখ্যা চেয়েছে বিএসইসি

প্রচ্ছদ » Uncategorized » বসুন্ধরা পেপার : উচ্চমূল্যে বিডিং এর ব্যাখ্যা চেয়েছে বিএসইসি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া বসুন্ধরা পেপার মিলসের আইপিওর বিডিংয়ে যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী উচ্চমূল্য প্রস্তাব করেছে; তাদের কাছে ওই মূল্যের যৌক্তিকতার ব্যাখ্যা চেয়েছে বিএসইসি। তবে বিএসইসি সরাসরি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চিঠি না দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, দুই স্টক এক্সচেঞ্জকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।।

সূত্রে জানা যায়, নিয়ন্ত্রক সংস্থা মনে করছে বসুন্ধরা পেপার মিলসের বিডিংয়ে যে মূল্যে কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছে, তা অনেক বেশি ও অস্বাভাবিক। প্রতিষ্ঠানগুলো কোন যুক্তিতে এটা করেছে তার ব্যাখ্যা খুবই জরুরি। আর এই ব্যাখ্যা ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিএসইসিকে জানাতে হবে।

পাবলিক ইস্যু রুলস ২০১৫ চালু হওয়ার পর পুঁজিবাজারে প্রিমিয়াম নিয়ে যেসব কোম্পানি বাজারে এসেছে; তাদের বুক বিল্ডিং পদ্ধতিতে কাট অব প্রাইস নির্ধারণের মাধ্যমে আসতে হয়েছে।

তবে এই কাট অব প্রাইস নির্ধারণের ক্ষেত্রে বাজারে গুজব রয়েছে, বুক বিল্ডিং পদ্ধতিতে আসা কোম্পানিগুলোর অনেকেই উচ্চ মূল্যে কাট অব প্রাইস নির্ধারণের জন্য কারসাজির আশ্রয় নিচ্ছে। যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা উচ্চ মূল্যে কাট অব প্রাইস নির্ধারণ করে।

খোদ বিএসইসি এখন এমন উচ্চ মূল্যের যৌক্তিকতা জানতে চায়। কারণ পাবলিক ইস্যু রুলস-২০১৫ এর ইস্যু ম্যানেজার রুলস এর ৫ অনুচ্ছেদের ই (বি)(১৪) অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানির প্রাইস সঠিকভাবে মূল্যয়ন করবে।

সম্প্রতি শেষ হওয়া বসুন্ধরা পেপার মিলসের কাট অব প্রাইস নির্ধারণ করা হয় ৮০ টাকা দরে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশগ্রহণের মাধ্যমে এই দর নির্ধারণ করে। যা গত ১৬ অক্টোবর বিকেল ৫টা থেকে ১৯ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত চলে।

প্রতিষ্ঠানটির বিডিংয়ে ৪৭৪ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিডিংয়ে অংশ নেয়। এর মধ্যে ৯৬ জনই ৮০ টাকার উপরে বিডিং করেছে। ৯৬ জন বিনিয়োগকারী ২২০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার কেনার জন্য প্রস্তাব দেয়।

৪ দিনের ৪৭৪ বিডিংয়ে বিভিন্ন দামে শেয়ার কেনার জন্য মোট ৯৯৬ কোটি ৩২ লাখ টাকার প্রস্তাব জমা পড়েছিল।

সূত্র: অর্থসূচর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০