ওয়াইমাক্সের লেনদেনে শুরুতেই চমক

প্রচ্ছদ » Uncategorized » ওয়াইমাক্সের লেনদেনে শুরুতেই চমক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লেনদেন শুরুর প্রথম দিনে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া প্রকৌশল খাতের কোম্পানি ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডসের শেয়ার দর ১ হাজার শতাংশ বেড়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠিানিকভাবে শুরু হয় এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, লেনদেনের আধা ঘন্টায় ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডসের শেয়ার দর ৮২ টাকায় ওপেন হলেও সর্বচ্চো লেনদেনটি হয় ১২০ টাকায়। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার দর ৭৯ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত ওঠানামা করে। এ সময় কোম্পানির ৩৯ লাখ ২ হাজার ৬৭৯টি শেয়ার মোট ৯ হাজার ৩০২ বার হাত বদল হয়। যা টাকার অংকে লেনদেন হয় ৪৩ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা।

ডিএসই সূত্র জানায়, সোমবার কোম্পানিটি পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “OIMEX”। আর কোম্পানি কোড হবে ১৩২৪৩।

এর আগে গত ৫ অক্টোবর কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মাঝে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়।

কোম্পানিটির আইপিওতে সাধারন বিনিয়োগকারীদের কোটায় ৭৩ গুণ এবং প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটায় ১০ গুণ আবেদন জমা পড়ে । গত ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির আইপিওতে এ পরিমাণ আবেদন পড়ে।

এর আগে ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৪তম সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে দেড় কোটি শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পায়। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০