তেজগাঁওয়ে গাড়িসহ ৬৭৫ বোতল ফেনসিডিল জব্দ : আটক ১

প্রচ্ছদ » আজকের সংবাদ » তেজগাঁওয়ে গাড়িসহ ৬৭৫ বোতল ফেনসিডিল জব্দ : আটক ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ৬৭৫ বোতল ফেনসিডিল, একটি ফিল্ডার গাড়ি ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিনগত রাতে ডিবি পুলিশের উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের তেজগাঁও এলাকায় অভিযান চলাকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম রাকিবুল ইসলাম ওরফে রাজিব (৩০)। গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযান পরিচালনাকালে রাজধানীর তেজগাঁওস্থ ৬/এফ মনিপুরী পাড়া এলাকার চন্দ্রিমা ভবনের নিচ তলায় সি-১ পার্কিং থেকে আসামি রাকিবুল ইসলাম ওরফে রাজিবের (৩০) হেফাজত হতে ৬৭৫ বোতল ফেন্সিডিল, একটি ফিল্ডার গাড়ি ও একটি ইয়ামাহা ফ্রেজার মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০