নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তার কণ্ঠে অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। চলচ্চিত্রে প্লেব্যাক করার পাশাপাশি তার গাওয়া গান নিয়ে নির্মিত হচ্ছে মিউজিক ভিডিও।

সম্প্রতি আসিফের গাওয়া গান নিয়ে নির্মিত কয়েকটি মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ‘নেই প্রয়োজন’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন তিনি।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে এ গানের ভিডিওতে আসিফ আসছেন প্রেমিক পাগল রকস্টারের ভূমিকায়। ‘আমার আর কিছু নেই প্রয়োজন/ তুমি ভালোই আছো জেনে গেছে মন’ এমন কথামালায় গানটি সাজিয়েছেন গোলাম কবির রনি এবং সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম।

এ গানের মিউজিক ভিডিওটির দৃশ্যায়ন করা হয়েছে উত্তরার বিভিন্ন স্থানে। মৌমিতা বিশ্বাসের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানের ভিডিওতে আসিফ আকবরের সাথে মডেল হিসেবে দেখা যাবে সুস্মিতা সিনহাকে। সুস্মিতা এর আগে আলোচিত ‘কন্যারে’ গানের মডেল হিসেবে কাজ করেন।

নতুন এ মিউজিক ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘এরকম কাজ এর আগে আর হয়নি। এরকম লুকেও দর্শক আমাকে এর আগে দেখেনি। গানটিতে দর্শক আমার কিছু পাগলামী দেখতে পাবে। সত্যি কথা বলতে প্রেম বিচ্ছেদের পর একজন প্রেমিকের অবস্থা এবং তার কর্মকান্ডের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে গানটির ভিডিওতে। আশা করছি, আমার ভক্তরা ইনজয় করবেন গানটি।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা যায়, খুব শিগগির গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০