ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৭৪৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৭২ কোটি ৫১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৬৭১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১০ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০