ওয়াটা কেমিক্যালের পর্ষদ সভা ১৩ নভেম্বর
প্রচ্ছদ » Uncategorized » ওয়াটা কেমিক্যালের পর্ষদ সভা ১৩ নভেম্বরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৫টায় কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।








