নিষিদ্ধ ‘ধূসর কুয়াশা’

প্রচ্ছদ » Uncategorized » নিষিদ্ধ ‘ধূসর কুয়াশা’

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশ নির্মাণ করেছেন ‘ধূসর কুয়াশা’ নামে চলচ্চিত্র। এতে চিত্রনায়িকা নিপুণ ও পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুন্না। সিনেমাটির শুটিং শেষ করে অনেক আগেই সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। সেন্সরে প্রদর্শিত হলে সেন্সর কর্তৃপক্ষ সিনেমাটি সংশোধন করে পুনরায় জমা দিতে বলেন।

দৃশ্য কর্তন ও সংশোধন করে পুনরায় সেন্সরে জমা দেন সিনেমাটির নির্মাতা। দ্বিতীয়বার সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হলে তা নিষিদ্ধ বলে ঘোষণা দেন সেন্সর কর্তৃপক্ষ।

এ বিষয়ে সেন্সর সূত্র বলেন, ‘সিনেমাটির গল্পে কিছু সমস্যা রয়েছে। প্রথমবার দেখার পর কর্তন দিয়েছিল। এরপর দ্বিতীয়বার জমা দিলে একই সমস্যা দেখা যায়। যে কারণে সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।’

সূত্রটি আরো বলেন, ‘সিনেমাটিতে এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো আমাদের দেশের সঙ্গে সমাজের সঙ্গে যায় না। সিনেমায় দেখানো হয়েছে নারীকে নিলামে তোলার দৃশ্য। এ কাজ তো আমাদের দেশে হয় না। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে ছোট করা হয়েছে। এমন বিভিন্ন কারণেই সিনেমাটি বাতিল ঘোষণা করা হয়েছে।’

চলতি বছরের শুরুর দিকে এ সিনেমার শুটিং শুরু হয়। শুটিং শেষে গত ২ আগস্ট প্রথবার সেন্সরে প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০