লেনদেনের শীর্ষে ইফাদ অটোস

প্রচ্ছদ » জাতীয় » লেনদেনের শীর্ষে ইফাদ অটোস

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। আজ কোম্পানিটি ৫১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৩ হাজার ৩৫৮ বারে ৩৭ লাখ ২৯ হাজার ১৫৯টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির ২ হাজার ২১৫ বারে এক কোটি ৫৮ লাখ ৩৮ হাজার ৬৪৯টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩৮ কোটি ৭৫ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক ৩ হাজার ৬৭৮ বারে ৩৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন ৩২ কোটি ৩৮ লাখ টাকা, সিটি ব্যাংক ২৯ কোটি ৬০ লাখ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক ২৯ কোটি ৩৮ লাখ টাকা, ব্রাক ব্যাংক ২১ কোটি ৪৮ লাখ টাকা, লংকাবাংলা ফিন্যান্স ২০ কোটি ৫৪ লাখ টাকা, সাউথইস্ট ব্যাংক ১৯ কোটি ২৩ লাখ টাকা ও স্কয়ার ফার্মা ১৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১