ডাকাতের সঙ্গে গোলাগুলিতে পুলিশের ৩ সদস্য আহত

প্রচ্ছদ » Uncategorized » ডাকাতের সঙ্গে গোলাগুলিতে পুলিশের ৩ সদস্য আহত

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে ডাকাতদের সঙ্গে গোলাগুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। সোমবার দিবাগত গভীর রাতে বালুরঘাট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সাব্বির হোসেন টনি (৩২) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি ধারালো চাকু ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- ঈশ্বরদী থানা পুলিশের এএসআই লিটন, কনস্টেবল জব্বার ও দেলোয়ার। আহতদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার সাব্বির হোসেন টনি পার্শ্ববর্তী রূপপুর নতুনপাড়া এলাকার মৃত রিয়াজুল ইসলামের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেয়া পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) মো. জহুরুল হক জানান, কুষ্টিয়া পয়েন্ট দিয়ে নদী পথে ইয়াবার বড় চালান আসছে- এমন খবর পেয়ে পাকশীর বালুরঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও ৪-৫ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। ডাকাতদের গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য টনিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাকু ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, গ্রেফতার টনি সংঘবদ্ধ ডাকাত দলের নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি ডাকাতি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০