হাজার পর্বের ধারাবাহিক নাটকে ঈশানা

প্রচ্ছদ » Uncategorized » হাজার পর্বের ধারাবাহিক নাটকে ঈশানা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লাক্সতারকা হয়ে পথচলা শুরু গ্লামারগার্ল ঈশানা খানের। সারাবছর তাকে নাটক-টেলিছবিতে অভিনয় করতে দেখা যায়। সেই সাফল্যের পথ পেরিয়েই সম্প্রতি একহাজার পর্বের নতুন একটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি, যেখানে রাজকন্যা রূপে হাজির হচ্ছেন এই মিষ্টি হাসির তারকা।

দেওয়ান নাজমুলের রচনা ও পরিচালনায় নতুন একটি ধারাবাহিকে ঈশানা অভিনয় করছেন। নাম ‘সুয়োরানী দুয়োরানী’। এখানে ঈশানাকে ‘রূপনগরের রাজকন্যা’র চরিত্রে দেখা যাবে। এই নাটকে কাজ করা প্রসঙ্গে ঈশানা বলেন, এই চরিত্রটি আমার কাছে স্বপ্নের মতো। এ ধরনের চরিত্রে কাজ করার ইচ্ছে ছিল। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে। তিনি বলেন, হাজার পর্বের এই নাটকটি দর্শকরা দেখে যেমন বিনোদন পাবেন, তেমনই চমকও থাকবে।

নির্মাতা দেওয়ান নাজমুল জানান, এই নাটকটি একহাজারের বেশি পর্বে নির্মিত হচ্ছে। সম্প্রতি গাজীপুর ও সিলেটের জাফলংয়ে শুটিং করলাম। যে কোনো বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে আগামী বছর থেকে। ঈশানা ছাড়াও এই নাটকে আরও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, আশিক চৌধুরী, অরিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০