আগ্রহের তালিকায় জেড ক্যাটাগরির ৯ কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » আগ্রহের তালিকায় জেড ক্যাটাগরির ৯ কোম্পানি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক লেনদেন ও সব ধরণের সূচকের পাশাপাশি বেড়েছে দুর্বল মৌলভিত্তি ও ঝুঁকিপূর্ণ কোম্পানির শেয়ারের দাম।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে জেড ক্যাটাগরির লেনদেন আাগের সপ্তাহের তুলনায় ২৩.৬২ শতাংশ। এছাড়া গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরি ছাড়া বাকি চার ক্যাটাগরির তুলনায় টপটেন গেইনার তালিকায় ৯টি উঠে এসেছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

দেখা গেছে, গত সপ্তাহে বেশিরভাগ কোম্পানির দর কমলেও দুর্বল মৌলভিত্তি ও ঝুঁকিপূর্ণ কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে।
বিদায়ী সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৯০ কোটি ৫৪ লাখ ৮২ হাজার টাকা। যা তার আগের সপ্তাহে ছিল ৭৩ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। সে হিসেবে জেড ক্যাটাগরিতে লেনদেন বেড়েছে ১৭ কোটি ৩০ লাখ ৪২ হাজার টাকা বা ২৩.৬২ শতাংশ। এছাড়া গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমান লেনদেন হয়েছে তার ১.৯৩ শতাংশ অবদান রেখেছে ‘জেড’ ক্যাটাগরি।

বর্তমানে জেড ক্যাটাগরিতে ৪৭ কোম্পানি রয়েছে। এর মধ্যে বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে সাভার রিফ্যাক্টরিজ, দুলামিয়া কটন, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড, নর্দার্ন জুট, আইসিবি ইসলামী ব্যাংক, শ্যামপুর সুগার মিলসের। এমনি কোম্পানিগুলো গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরি ছাড়া বাকি চার ক্যাটাগরির তুলনায় টপটেন গেইনার তালিকায় অবস্থান করছে। এর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫০.১৬ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা দুলাৃিয়া লটনের শেয়ার দর বেড়েছে ২৭.১৬ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা ইমাম বাটনের শেয়ার দর বেড়েছে ২৩.১৫ শতাংশ। চতুর্থ স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর বেড়েছে ২২.৩৫ শতাংশ।

এছাড়া ৫ম স্থানে থাকা মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর বেড়েছে ২২.৩০ শতাংশ, ৬ষ্ঠ স্থানে থাকা মেঘনা পেটের শেয়ার দর ১৪.৬৮ শতাংশ, ৭ম স্থানে থাকা রহিমা ফুডের ১০.২৭ শতাংশ, তালিকার ৯ম স্থানে থাকা আইসিবি ইসলামী ব্যাংকের ৯.৮০ শতাংশ শেয়ার দর বেড়েছে ৭.৫০ শতাংশ। এছাড়া গেইনার তালিকার ১০ম স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর বেড়েছে ৮.৫৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০