গেইল-মাশরাফিদের টার্গেট ১৫৪

প্রচ্ছদ » Uncategorized » গেইল-মাশরাফিদের টার্গেট ১৫৪

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলমান বিপিএলের ২০তম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স এবং তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের দলপতি মাশরাফি। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে কুমিল্লা ১৫৩ রান তুলেছে।

শনিবার (১৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামে দুই দল।

টানা তিন ম্যাচ জেতা কুমিল্লার ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল এবং লিটন দাস। ১৯ বলে চারটি চারের সাহায্যে ২১ রান করে বিদায় নেন তামিম। ১১ বলে ১১ রান করে তামিমের পথে ফেরেন লিটন। তিন নম্বরে নামা ইমরুল কায়েস দলকে টানতে থাকেন। ৩২ বল খেলে করেন ৪৭ রান। তার ইনিংসে ছিল চারটি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি।

জস বাটলার (১ রান) নিজেকে মেলে ধরার আগেই সাজঘরে ফেরেন। শোয়েব মালিক ৯ রান করে রানআউট হন। মারলন স্যামুয়েলস ৩৪ বলে চারটি চার আর একটি ছক্কায় করেন ৪১ রান। মোহাম্মদ সাইফুদ্দিন ১৬ রান করে অপরাজিত থাকেন।

রংপুরের স্পিনার সোহাগ গাজী ৪ ওভারে ২৪ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। দলপতি মাশরাফি ৪ ওভারে ২২ রান খরচায় নেন দুটি উইকেট। রুবেল হোসেন ৪ ওভারে ৪৫ রানের বিনিময়ে নেন ১টি উইকেট। নাজমুল ইসলাম, রবি বোপারা কোনো উইকেট না পেলেও থিসারা পেরেরা ৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।

এর আগে চার ম্যাচ খেলে চলমান বিপিএলের তিনটিতেই জয় তুলে নিয়েছে আইকন তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপরদিকে, তিন ম্যাচের একটিতে জিতেছে মাশরাফির রংপুর রাইডার্স। কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে রংপুর। যদিও এখন পর্যন্ত নিজেদের ঠিকমতো মেলে ধরতে পারেনি দলটি। তবে দলের সাথে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা যোগ দেওয়ায় বাড়তি সাহস পাচ্ছে রংপুর।

এদিকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম তারকা ক্রিকেটার রশিদ খানের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক, পেসার হাসান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০