মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে ১০ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে ১০ কোম্পানিপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার স্পট মার্কেটে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল, বিডি সার্ভিসেস, এ্যাপোলো ইস্পাত, কনফিডেন্স সিমেন্ট, কোহিনুর কেমিক্যাল, অগ্নি সিস্টেম, খুলনা পাওয়ার, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং গোল্ডেন হারভেস্ট এগ্রো লিমিটেড।
বিডি সার্ভিসেস লিমিটেডের শেয়ার আগামী ২১ নভেম্বর মঙ্গলবার থেকে ৩ ডিসেম্বর (রোববার) পর্যন্ত চলবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। অন্যদিকে বাকি ৯ কোম্পানির শেয়ার আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর ) থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে ২২ নভেম্বর বুধবার পর্যন্ত।
সূত্র জানায়, কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর (বৃহস্পতিবার)। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।








