ব্রোকারেজ অ্যালায়েন্সের চেয়ারম্যান গ্রেপ্তার

প্রচ্ছদ » Uncategorized » ব্রোকারেজ অ্যালায়েন্সের চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রণব কুমার বলেন, পঙ্কজ রায়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা ছিল। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গতকাল রোববার রাত থেকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কে তার বাড়ি ঘিরে রাখা হয়। বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। তবে দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল সোমবার সকালে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, দুদকের পক্ষ থেকে গতকাল রমনা থানায় পঙ্কজ রায়ের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তারের জন্য গতকাল রাত ১০টায় পঙ্কজ রায়ের বাসায় যয় দুদক কর্মকর্তারা।

জানা গেছে তাকে এখন দুদক কার্যালয়ে নেওয়া হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০