দুই সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন অপু বিশ্বাস

প্রচ্ছদ » Uncategorized » দুই সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন অপু বিশ্বাস

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দুই বছর মাতৃত্বজনিত কারণে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। সম্প্রতি তিনি ‘কানা গলি’ ও ‘কাঙ্গাল’ নামে দুইটি সিনেমায় কাজ করার ঘোষণা দেন। মৌখিকভাবে বিষয়টি চূড়ান্ত হলেও তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি। এরই মধ্যে ‘কাঙ্গাল’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। শুটিংয়ের তারিখও ঠিক করা হয়েছে। কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থতা তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়েই এ দুটি সিনেমার কাজ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এই ঢালিউড কুইন।

গত ১৬ নভেম্বর রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান অপু বিশ্বাস। এতে সিজারের সময় করা সেলাই ফেটে রক্ত বের হয়। প্রাথমিকভাবে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন এবং উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার সকালে কলকাতায় পৌঁছান অপু। সেখানে চিকিৎসা শেষে গত শনিবার ঢাকায় ফেরেন তিনি। চিকিৎসকরা তাকে ৩-৪ মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘ডাক্তার বলে দিয়েছেন এখন থেকে ভারী কোনো কাজ এবং শরীরে ঝাঁকুনি লাগে এমন কিছু করা যাবে না। জিমের সময় ওয়েট লিফটিং করতাম। সেটি করতেও নিষেধ করেছেন। এমনকি চলচ্চিত্রে অভিনয় করতে গেলে নাচ বা ছোটাছুটির দৃশ্যেও কাজ করতে নিষেধ করেছেন। তবে হালকা কাজ করতে পারব।’

তিনি আরো বলেন, শারীরিকভাবে ফিট হতে আমার এখনো ৩-৪ চার মাস সময় লাগবে। এরপর আমি সিনেমায় কাজ করতে পারব। স্বাভাবিকভাবে সব কিছু করতে পারব। কিছু দিন আগে দুইটি সিনেমায় কাজ করার কথা বলেছিলাম। সেসব সিনেমার প্রযোজকদের ৩-৪ মাস অপেক্ষা করানোটা অন্যায় হবে। তাই বাধ্য হয়েই দুটো সিনেমার কাজ ছেড়ে দিচ্ছি। এটা আমার কাছেও খারাপ লাগছে।

বদিউল আলম খোকন পরিচালিত ‘কাঙ্গাল’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল ডিএ তায়েব ও বাপ্পি চৌধুরীর। এদিকে রবিন খান পরিচালিত ‘কানা গলি’ সিনেমায় অপুর বিপরীতে চিত্রনায়ক কাজী মারুফের অভিনয় করার কথা শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০