জামিন পেলেন অ্যালয়েন্সের চেয়ারম্যান পঙ্কজ রায়

প্রচ্ছদ » রাজনীতি » জামিন পেলেন অ্যালয়েন্সের চেয়ারম্যান পঙ্কজ রায়

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এ মামলায় জামিন পেলেন তিনি।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার জামিনের আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আজ গ্রেপ্তার পঙ্কজ রায়ের জামিনের ব্যাপারে দুদকের পক্ষে তীব্র বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। আদালত সূত্র বলছে, আসামিপক্ষ থেকে বলা হয়, আসামি পঙ্কজ রায় অসুস্থ। তিনি একজন বয়স্ক ব্যক্তি।

আজ সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ কথা জানান।

দুদকের উপপরিচালক বলেন, পঙ্কজ রায়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা ছিল। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কে তাঁর বাড়ি ঘিরে রাখা হয়। বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। হুন্ডির মাধ্যমে আট কোটি টাকা অর্জনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল আজ সকালে তাঁকে গ্রেপ্তার করে।

সিলভিয়া ফেরদৌস বলেন, গতকাল রমনা থানায় তাঁরা পঙ্কজ রায়ের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তারের জন্য গতকাল রাত ১০টায় পঙ্কজ রায়ের বাসায় যান। তিনি দরজা খুলছিলেন না। আজ সকালে তাঁকে গ্রেপ্তার করে দুদক কার্যালয়ে নেওয়া হচ্ছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০