গুলিস্তানে মাদ্রাসাছাত্র হত্যা: সহপাঠী আবু বক্কর গ্রেফতার

প্রচ্ছদ » Uncategorized » গুলিস্তানে মাদ্রাসাছাত্র হত্যা: সহপাঠী আবু বক্কর গ্রেফতার

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানী গুলিস্তানের মদিনাতুল মাদ্রাসার ছাত্র শিশু মো. আব্দুর রহমান জিদান হত্যা মামলার প্রধান আসামি আবু বক্করকে সদরঘাট থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার ১৬ বছরের কিশোর আবু বক্কর একই মাদ্রাসার ছাত্র ছিল। জিদানকে শ্বাসনালী কেটে হত্যার পর থেকে সে নিখোঁজ ছিল।

বুধবার দুপুরে রাজধানীর সদরঘাট থেকে আবু বক্করকে গ্রেফতার করা হয়েছে বলে এক এসএমএস বার্তায় জানিয়েছে র‌্যাব-৩।

বিকাল ৪টায় র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে এসএমএসে উল্লেখ করা হয়েছে।

নিহত জিদান ময়মনসিংহের গফরগাঁওয়ের হাফিজ উদ্দিনের ছেলে।

সোমবার ভোররাতে গুলিস্তানে আহাদ পুলিশ বক্সসংলগ্ন মদিনাতুল মাদ্রাসার টয়লেটের পাশে শ্বাসনালি কাটা অবস্থায় জিদানকে পাওয়া যায়।

মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০