মুমিনুলের পর লিটনের হাফ সেঞ্চুরি

প্রচ্ছদ » Uncategorized » মুমিনুলের পর লিটনের হাফ সেঞ্চুরি

liton-dasপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঘরোয়া লিগে নিয়মিতই রান পেলেও জাতীয় দলে ফিরে নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না লিটন দাস। তবে ঠিক সময় জ্বলে উঠলো তার ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দলের চাপের মধ্যে দেখে শুনে ব্যাট করে তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। ৯৩ বলে ছয় চারে হাফ সেঞ্চুরি পূরণ করেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

চতুর্থ দিনের শেষ সেশনে তিন উইকেট হারিয়ে অনেকটা চাপ নিয়েই পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। তবে মুমিনুল হক ও লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত লিড পেয়েছে বাংলাদেশ। দুইজনে মিলে গড়েছে ১২৮ রানের জুটি। মুমিনুল তুলে নিয়েছে ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে হারিয়ে ২০৯ রান। মুমিনুল ৮২ আর লিটন দাস ৫৭ রান নিয়ে ব্যাট করছেন। বাংলাদেশ এগিয়ে আছে ৯ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০