বর্তমান বাজার প‌রি‌স্থি‌তি উ‌ত্তোর‌ণে বি‌কেল জরু‌রি বৈঠ‌ক

প্রচ্ছদ » Uncategorized » বর্তমান বাজার প‌রি‌স্থি‌তি উ‌ত্তোর‌ণে বি‌কেল জরু‌রি বৈঠ‌ক

dseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: টানা চার কার্য‌দিবস ধ‌রে দরপত‌নে কব‌লে র‌য়ে‌ছে পু‌ঁজিবাজার। আজ সপ্তা‌হের প্রথম কার্য‌দিব‌সে সূচ‌কের ব্যাপক দরপত‌নে বি‌নি‌য়োগকারী‌দের ম‌নে আতঙ্ক বিরাজ কর‌ছে। মূলত মুদ্রানী‌তি‌তে এ‌ডি‌রে‌শি কমা‌নোর সিদ্ধান্ত‌কে কেন্দ্র ক‌রে এবং আগামী ৮ ফেব্রুয়া‌রি বিএন‌পির নেতা বেগম খা‌লেদা জিয়ার রায়‌কে ঘি‌রে পু‌ঁজিবাজা‌রে অ‌স্থি‌তিশীল প‌রি‌বেশ বিরাজ কর‌ছে। আর এই দুই ইসূ ঘি‌রে বি‌নি‌য়োগকারী‌দের আতঙ্কিত হওয়া সম্পূর্ণ ভি‌ত্তিহীন ব‌লে ম‌নে কর‌ছেন বাজার সং‌শ্লিষ্টরা। এ‌দি‌কে বর্তমান বাজার প‌রি‌স্থি‌তি উ‌ত্তোর‌ণে বি‌কেল ৪টায় জরু‌রি বৈঠ‌কে বস‌ছে ডিএসই,‌সিএসই, বিএম‌বিএ এবং ডি‌বিএ।

বাজার সং‌শ্লিষ্টরা বল‌ছেন, বর্তমান উ‌ল্লে‌খিত দুই ইসূ্্য নি‌য়ে বি‌নি‌য়োগকারী‌দের আত‌ঙ্কিত হওয়ার কোনো কারন নেই। কারণ এগু‌লো নি‌য়ে বাজারে অপপ্রচার করা হ‌চ্ছে। প্রকৃতপক্ষে বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু হয়নি।

কারন ১ শতাংশ বা ২ শতাংশ ঋণ-আমানত অনুপা (এডি রেশিও) কমিয়ে আনলে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের কোনো প্রভাব পড়বে না। কিন্তু অকারণে এডি রেশিওকে একটি ইস্যু বানানো হয়েছে। বেশির ভাগ ব্যাংক গুলো এখন তাদের সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে সেই সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে পুজিবাজারে বিনিয়োগ করে। আর প্রত্যেকটি সাবসিডিয়ারি কোম্পানির নিজস্ব মূলধন রয়েছে। এছাড়া এ‌ডিআর রে‌শিও ক‌মি‌য়ে আন‌তে বাংলা‌দেশ সময় পর্যন্ত দি‌য়ে‌ছে।

এদি‌কে খালেদা জিয়ার আদালতের রায়‌কে কেন্দ্র ক‌রে বাজা‌রে রাজ‌নৈ‌তিক নে‌তিবাচক প্রভাব পড়‌বে ব‌লে গুজব ছড়ানো হ‌চ্ছে। নিম্ন আদালতের একটি রায়কে কেন্দ্র করে বিনিয়োগকারীরা আতঙ্কগ্রস্ত হওয়ার কো‌নো কারন নেই। এই রায় রায় নয় আরও রায় আছে। সুপ্রিমকোর্টে আপিল করার সুযোগ তো থেকেই যাচ্ছে।

বাজার সং‌শ্লিষ্টরা বল‌ছেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আতংকিত হওয়ার মত কিছুই ঘটেনি। এটাই চিরন্তন সত্য কথা। বিনিয়োগকারী‌দের তাই অপপ্রচারে আতঙ্কগ্রস্ত না হয়ে ঠাণ্ডা মাথায় নিজের চিন্তা শক্তিকে কাজে লাগা‌তে হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০